বিনা মাশুলে ৪৮৫ টন কৃষিপণ্য পরিবহন করেছে ডাক বিভাগ

১ জুলাই, ২০২০ ২৩:০০  
দুই মাসেরও কম সময়ে বিনামূল্যে প্রান্তিক কৃষকের ৪৮৫ টন শাক সব্জি, ফলমূল রাজধানীর পাইকেরি বাজারে পরিবহন করেছে ডাক বিভাগ। করোনায় মধ্যস্বত্বভোগী ছাড়াও যেন কৃষকেরা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন সেজন্য গত ৯ মে মানিকগঞ্জ জেলার ঝিটকা থেকে বিনা ভাড়ায় তাদের পণ্য পরিবহন শুরু করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এই বিভাগটি। এরপর রাজশাহী, নওগাঁ, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলা থেকে বিনা মাশুলে কৃষকের পণ্য পরিবহন অব্যাহত রেখেছে। বুধবার দুপুরে ঢাকা থেকে জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রংপুরের মিঠাপুকুর থেকে বিনা মাশুলে রাজধানীতে মৌসুমি ফল পরিবহন সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র কৃষিবিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো: ইউসুফ, বিশিষ্ট তরুণ নেতা আশেক রহমান, ডাক বিভাগের পরিচালক অসিত কুমার, রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া এবং কৃষক প্রতিনিধি মতিনুর রহমান সরকার অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।